1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

বিধিনিষেধ অমান্য করে খুলল কোচিং সেন্টার, জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং সেন্টার খোলায় ময়মনসিংহে ‘বিজ্ঞান ও প্রাইভেট কোচিং’ নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুন) নগরীর নতুন বাজারের সাহেব আলী রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. এরশাদ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচি সেন্টার খোলার সংবাদের ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিজ্ঞান ও প্রাইভেট কোচিং নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও করোনার শুরু থেকে এ কোচিং সেন্টারে নিয়মিত কোচিং করে আসছি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি