1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

স্ত্রী এক বছরেও ফিরে না আসায় আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঁদুর মারার বিষপানে মাসুদ মিয়া (২৩) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

রোববার (৬ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার যশরা ইউনিয়নের কাঠালি ডিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মাসুদ মিয়া উপজেলার যশরা ইউনিয়নের কাঠালি ডিঙ্গা গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তিনি হাট-বাজারে ইঁদুর মারার ওষুধ ও শিশুদের খেলনা বিক্রি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে মাসুদ জেলার ভালুকা উপজেলায় বিয়ে করেন। তবে, স্ত্রী সুুুমন মিয়াকে স্বামী হিসাবে মেনে না নিতে পেরে দুইদিন সংসার করে চলে যান। পরে অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাড়িতে ফেরাতে পারেননি। এ অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন মাসুদ মিয়া। রোববার রাতে ইঁদুর মারার বিষপানে তিনি আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে জন্য পাঠায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি