1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে কম্পিউটার ও সরঞ্জামসহ দুই পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সরঞ্জামসহ মো. আনোয়ার হোসেন (২৮) ও মো. সাব্বির হোসেন (২২) নামে দুই পর্নোগ্রাফি ব্যবসায়ী আটক হয়েছে।

রোববার (৬ জুন) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই পর্নোগ্রাফি ব্যবসায়ীর মধ্যে মো. আনোয়ার হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের স্বল্পদামপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং মো. সাব্বির হোসেন একই ইউনিয়নের ভুবিরচর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার জানান, মো. আনোয়ার হোসেন ও মো. সাব্বির হোসেন দীর্ঘদিন যাবৎ যশোদল বাজারে কম্পিউটার ব্যবসার আড়ালে পর্নোগ্রাফি ব্যবসা চালিয়ে আসছিল।

তারা আনোয়ার কম্পিউটার ও সাব্বির কম্পিউটার নামে দুইটি কম্পিউটার দোকান থেকে অবৈধভাবে সার্ভারের ল্যান নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্ ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি সংরক্ষণ, বিক্রয়, বিতরণ ও সরবরাহ করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এই দুই কম্পিউটার দোকানে অভিযান চালায়।

অভিযানে পর্নোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত কম্পিউটার ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটক দুই পর্নোগ্রাফি ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন ও মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি