1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

মিঠামইনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

কিশোরগঞ্জের মিঠামইনে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুন) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের পশ্চিমে হোসেনপুর-উরিয়ন্দ রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিকাল ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অজ্ঞাত পরিচয়ের এই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৬ জুন) সকালে স্থানীয় স্কুল শিক্ষক জাকির হোসেন হোসেনপুর-উরিয়ন্দ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি তাৎক্ষণিক তিনি মিঠামইন থানা পুলিশকে জানালে ওসি মো. জাকির রব্বানী ঘটনাস্থলে যান।

সেখানে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি মো. জাকির রব্বানী জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এই নারীর পরিচয় সম্পর্কে আশপাশের লোকজন কোন তথ্য দিতে পারেননি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

অজ্ঞাত এই নারীর পরিচয় সনাক্ত করাসহ এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি