1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

নেত্রকোনা জেলা কারাগারে হাজতির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

নেত্রকোনা জেলা কারাগারে আব্দুল মতিন (৬০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) ভোরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি।

আব্দুল মতিন সদর উপজেলার সিংহের বাংলার ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছমেদ মুন্সির ছেলে। তিনি হত্যা মামলার আসামি হয়ে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। গত ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা কারাগারের সুপার আব্দুল কুদ্দুস বলেন, আব্দুল মতি রোববার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার একরামুল হাসান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে অসুস্থ আব্দুল মতিনকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি