1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

শেরপুরে অপহৃত স্কুলছাত্রী জামালপুরে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জসিম উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে জামালপুর জেলা শহরের বনপাড়া এলাকা থেকে শ্রীবরদী থানা পুলিশ ও জামালপুর সদর থানার পুলিশের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। গ্রেপ্তার জসিমের বাড়ি শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নে।

পুলিশ জানায়, গত ২৪ মে অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীকে নিজ বাসার সামনে থেকে অপহরণ করা হয়। ওই দিনই তার মা জসিমসহ চারজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। শ্রীবরদী থানা পুলিশের একটি দল দুই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা ঘুরে অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় জামালপুর থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করে।

ওসি বিপ্লব কুমার বলেন, ‘মামলার পর থেকেই আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আসছি। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অপহরণকারীকে আটক করি। উদ্ধার করা হয় স্কুলছাত্রীকেও।’

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মেয়েটিকে পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জসিমকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি