1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

তারাকান্দায় পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ছয়দিন পর শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

নিহত ইকবাল পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইকবাল। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার (১ জুন) তার আব্দুর রউফ তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে ইকবাল রাতের খাবার খেয়ে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেখানে অপরিচিত দু-তিনজন যুবকের সঙ্গে আড্ডা দেয়। তাদের সঙ্গে ইকবাল কোথায় যেন যায়। এরপর থেকেই ইকবাল নিখোঁজ ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি