1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কিশোরগঞ্জে ৬৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প বুধবার (২ জুন) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৪০ পিস ইয়াবাসহ শরিফ আহম্মেদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

ভোরে কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী শরিফ আহম্মেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, শরিফ আহম্মেদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বুধবার (২ জুন) ভোর ৫টার দিকে জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালায়।

অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফ আহম্মেদকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি