1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

ময়মনসিংহ ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে বড় ভাই রমিজ উদ্দিনের (৪০) দায়ের কোপে আফাজ উদ্দিন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।

নিহত আফাজ উদ্দিন উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।

মঙ্গলবার (১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে এ ঘটনা ঘটে।

ভালুকা থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাজৈ ইউনিয়নে চান্দাব গ্রামে আব্দুল আজিজের দুই ছেলে আফাজ উদ্দিন ও রমিজ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তিনি বলেন, এরই জেরে ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই রমিজ উদ্দিন দা দিয়ে ছোট ভাই আফাজ উদ্দিনকে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমি এখনো ঘটনাস্থলেই আছি। মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আরও বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশের ঘটনাস্থলেই রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি