1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

শেরপুরে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

শেরপুরে ঘরে ঢুকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সদর উপজেলার একটি গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ছাত্রী টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (২০)।

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অপহরণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সদর থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন শ্রীবরদী উপজেলার জিয়াউল ইসলামের ছেলে মো. মিনহাজ ও সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে রুমান মিয়া।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে শ্রীবরদী উপজেলার মিনহাজ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মিনহাজকে বারবার নিষেধ করা হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেন। এরপর গতকাল রাত নয়টার দিকে মিনহাজ তাঁর দুই বন্ধু রুমান ও বাপ্পীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীটির চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মিনহাজ ও রুমানকে আটক করেন। এ সময় মিনহাজ তাঁর হাতে থাকা ছুরি দিয়ে ওই ছাত্রীর বাবাকে আঘাত করতে গেলে স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বিকেলে বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় অপহরণ চেষ্টার মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি