1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ময়মনসিংহে বৃষ্টিপাতে জলাবদ্ধ শহর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

ময়মনসিংহে তিন ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, ঢাকায় ৮৫ মিলিমিটার, নেত্রকোণায় ৩৬, টাঙ্গাইলে ৩৩, সীতাকুণ্ডতে ২৪, ফরিদপুর ও চট্টগ্রামে ২১ মিলিমিটার, সিলেটে ১৭, ভোলায় ১৬, নিকলীতে ১৩, মাইজদীতে ছয়, শ্রীমঙ্গলে দুই এবং কক্সবাজার, কুতুবদিয়া ও কুমারখালীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।’

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘বর্ষা মৌসুম শুরুর আগে এ রকম বৃষ্টি হয়। আগামী চার-পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করবে। ১৫ জুনের দিকে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টি হয়। মৌসুম শুরুর আগে থেমে থেমে বৃষ্টি হয় এবং পরিমাণ অনেক বেশি থাকে। আগামীকাল এবং পরশু থেমে থেমে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

ময়মনসিংহ শহরের বিভিন্ন রোডে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেক বাসা-বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঘরের ভেতরেও রাস্তার বর্জ্যে দূষিত হাটু পানি জমে। সকালে শহরে নতুন বাজার, চরপাড়া, গাঙ্গিনারপাড়, আলিয়া মাদ্রাসা এলাকা, আকুয়া এলাকা, কাঁচিঝুঁলি এলাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অফিসগামী মানুষ বিপাকে পড়েন। যে কারণে বাড়তি ভাড়া দিয়ে রিকশা ও অটো রিকশা দিয়ে অনেককে অফিসের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি