1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কেন্দুয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বালিজুড়া বাজারসহ তিনটি গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে। এতে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে। দেয়াল চাপা ও গাছের ডাল ভেঙে আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে বালিজুড়া বাজার, নোয়াদিয়া, ভরাপাড়া ও লস্করপুর গ্রামের ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়।

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, ঘরের নিচে চাপা পড়ে ভরাপাড়া গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী তাহেরা খাতুন, আব্দুল হকের ছেলে শাকিল, সাদেক মিয়ার ছেলে সুহান, একলাছ মিয়ার স্ত্রী মনোয়ারা এবং বালিজুড়া বাজারে আব্দুল আওয়ালের স-মিলের ঘরের চাপায় নোয়াদিয়া গ্রামের হাদিস মিয়া, সেলিম, রনি ও রিয়াদ আহত হয়। আহতদের মধ্যে তাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন খন্দকার বলেন, ইউনিয়ন পরিষদ ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। তালিকা হাতে পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি