1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, সাবেক আ.লীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে সড়কে উল্টে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাসুদুর রহমান বাবুল (৫০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

সোমবার (৩১ মে) ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তারঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান বাবুল উপজেলার পাছ-মুসুল্লি গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, রোববার (৩০ মে) রাতের কোনো একসময় একটি ট্রাক কিশোরগঞ্জে যাওয়ার পথে তারঘাট ব্রিজের উত্তর পাশে উল্টে পড়ে যায়।

এ ঘটনার পরে সোমবার ভোরে মাসুদুর রহমান বাবুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি