1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ত্রিশালে ফাঁসিতে ঝুলে শিশুর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে রুবি আক্তার নুরী (১০) নামে এক শিশু ফাঁঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রোববার (৩০ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা শিশুটি উপজেলার ত্রিশাল ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আতিকুল ইসলামের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটির বাবা আতিকুল ইসলাম চট্রগ্রামে কাঠমিস্ত্রীর কাজ করেন। বেশ কয়েকদিন আগে আতিকুল ইসলাম বাড়িতে আসেন। সে বাড়িতে আসার পর থেকেই নুরী আত্মহত্যা করবে বলে হুমকি দিত।

ঘটনার দিন দুপুরের পর খাওয়া দাওয়া করে নুরীকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে পাশের বাড়িতে যান আতিকুল। এ সময় নুরী ঘরের ভেতরে গিয়ে চালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে বাড়িতে ফিরে ঘরে নুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই ফেরদৌস আলম বলেন, ‘ওই শিশু কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি