1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১

ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুর রেজা বিশ্বাস। রোববার (৩০ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানকে গত ১৮ মে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়।

শফিকুর রেজা বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার ওসামানপুর গ্রামের নতুনপাড়ার মো. হারেজ উদ্দিন বিশ্বাস ও মৃত হাফিজা নূর বেগমের ২য় পুত্র। তিনি ১৯৮০ সালে ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮২ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৩তম বিসিএস’র মাধ্যমে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন।

সিভিল সার্ভিসের বিভিন্ন পদে চাকরি করলেও ২০১৩ সাল থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত বগুড়া জেলার জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িক্ত পালন করেন। এরপর পদোন্নতি পেয়ে যোগদান করেন বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে। এরপর মো. শফিকুর রেজা বিশ্বাস গত বছরের ২৬ সেপ্টেম্বর অতিরিক্ত সচিব পদে উন্নীত হয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি