1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

কিশোরগঞ্জের সদরের কর্শাকড়িয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটায় উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের মো. হারুন মিয়া (৩৫), তার ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু (১৪) ও বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ (১০)।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জালিয়া গ্রামের জনৈক ফারুকের বাড়ি থেকে তার এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেয়ার কাজ চলছিল। একপর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন আবু সাঈদ। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া ও বাবলুও বিদ্যুতায়িত হন।

পরে তাদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই পরিবারের তিন সদস্যের অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি