1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

প্রতিপক্ষের টেঁটার আঘাতে কৃষক নিহত, আটক ৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের টেঁটার আঘাতে কাদির মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

নিহত কাদির মিয়া কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নয়ানগর গ্রামের কাদির মিয়ার সঙ্গে পাশের মেদিরকান্দা গ্রামের আব্দুল মতিনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকেলে আব্দুল মতিন ও তার লোকজন কাদির মিয়ার ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের টেঁটার আঘাতে কাদির মিয়া ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িতে হামলা ও গাড়ির কাঁচ ভাংচুর করে স্থানীয় লোকজন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ছয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি