1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

মুক্তাগাছায় সিএনজি-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

ময়মনসিংহের মুক্তাগাছায় সিএনজি-নসিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর-মুক্তাগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মারুফ (২১)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ বলেন, বিকেলে মুক্তাগাছা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে রওনা হয়। সিএনজিটি পথিমধ্যে চেচুয়া ভাবকীড় মোড় পার হতেই বিপরীত থেকে আসা মালবোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে ওই দুইজনের মধ্যে গুরুতর আহত মারুফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে সন্ধ্যার পর তিনি মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও নসিমন গাড়ি দুটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি