1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ভাস্কর্য উদ্বোধন ও জন্মজয়ন্তী পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠের পাশে মঙ্গলবার দুপুরে কবির নবনির্মিত ভাস্কর্য উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

পরে তিনি কবি ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম উদ্ধোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ হুমায়ুন কবির, কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান জান্নাতুল ফেদৌস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জল কুমার প্রধান, নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবের, ছাত্র বিষয়ক উপদেষ্ঠা সুজন আলী, ১২২তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচীব রাশেদুল আনাম, অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভাইস চ্যান্সলর এস এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম দিন ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল, পশ্চিমবঙ্গ ভারতের উপাচার্য প্রফেসর ড. সাধন চক্রবর্তী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুশাররাত শবনম প্রমূখ।

প্রতি বছর ২৫মে থেকে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসকের আয়োজনে কবি নজরুলের স্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল মেলা অনুষ্ঠিত হতো।

তবে গত দুই বছর যাবত করোনাভাইরাস পরিস্থিতির কারণে কবির ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে নেই কোনো আমেজ, মেলা বা অন্যকোনো অনুষ্ঠানের আয়োজন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সীমিত আকারে আয়োজন করেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি