1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

গত ৩০ মার্চ বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কিশোরগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের তিনবারের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের একরামপুর রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু শহরের বয়লা এলাকার মৃত আইয়ুব আলী বেপারীর ছেলে এবং গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাইল মিঞার ছোট ভাই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ৩০ মার্চের কর্মসূচি ঘিরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। মামলায় ৫৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৮০০ জনকে আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু এই মামলায় সন্দিগ্ধ হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য সোমবার (২৪ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের একরামপুর রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম আরো জানান, আরিফুল ইসলাম আরজু হেফাজতের ২৮ মার্চের হরতাল কর্মসূচিকে ঘিরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ পেনাল কোডে দায়ের হওয়া আরেকটি মামলার এজাহারনামীয় আসামি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি