1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, প্রণোদনা দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মে, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সহজ শর্তে ব্যাংক লোন ও বিশেষ আর্থিক প্রণোদনার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার (২৪ মে) সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে উপজেলার গফরগাঁও ও পাগলা থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কিন্ডারগার্টেনের  দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কে বি এম জিল্লুর রহমান, সহসাধারণ সম্পাদক আলামিন, মহিলাবিষয়ক সম্পাদক উম্মে কুলসুম, সহ-মহিলাবিষয়ক সম্পাদক ঈষিতা রানী পপি প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীরা।

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ বলেন, ‘করোনা মহামারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীদের কর্মহীন করে দিয়েছে। তাঁরা সবাই মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় বিভিন্ন পেশায় প্রণোদনা দিচ্ছেন। আমরাও সহজ শর্তে ব্যাংক লোন ও আর্থিক সহায়তা পেয়ে মানবিক জীবনযাপন করতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি