1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ত্রিশাল নদীতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ শফিকুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে শনিবার (২২ মে) উপজেলার রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন শফিকুল ইসলাম।

নিহত শফিকুল গফরগাঁও উপজেলার নতুন বাজার এলাকার মো. হামিজ উদ্দিনের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জৈমত আলী।

তিনি বলেন, ‘মরদেহ যেই স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেই জায়গাটি ঈশ্বরগঞ্জ, ত্রিশাল ও গফরগাঁও সীমান্ত এলাকায় হওয়ায় মরদেহ হস্তান্তরে সময় লাগছে’।

তিনি আরও বলেন, গতকাল ওই যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস বিকেল ৫টা-রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রোববার সকাল ৯টা থেকে ময়মনসিংহ ফায়ার সার্ভিস আবার উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালানোর দুই থেকে আড়াই ঘণ্টা পর নিখোঁজের স্থান থেকে কিছুটা দূরে শফিকুলের মরদেহ ভেঁসে উঠে।

স্থানীয়রা জানায়, গত ১৬ মে গফরগাঁওয়ের শফিকুল ইসলাম বিয়ে করেন ত্রিশালের রাজিবপুর ইউনিয়নের চর রাম-মোহন গ্রামের তরিকুল্লাহ ওরফে চেঙ্গু মিয়ার মেয়েকে। বিয়ের পর শুক্রবার (২১ মে) নববধূকে নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে আসেন। সেখানে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন শফিকুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি