1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

৫ দিন আগে বিয়ে, শ্বশুরবাড়িতে গোসল করতে গিয়ে নিখোঁজ বর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

পাঁচদিন আগে বিয়ে করে নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন বর। বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে প্রায় সাত ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। আজ শনিবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের লাটিয়ামারি নামক স্থানের যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদে পর গত রবিবার গফরগাঁও উপজেলার নতুন বাজার এলাকার মো. হামিজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২০) বিয়ে করেন ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের চরমাদানি এলাকার তরিকুল্লাহ ওরফে চেঙ্গু মিয়ার মেয়েকে। গতকাল শুক্রবার সকালে নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন শফিকুল। সেখানে বাড়ির পাশেই ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান আজ বিকেলে। কিন্তু বেশ কয়েক ঘণ্টা পার হলেও তিনি ফিরে যাননি। নদে ছাড়াও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি শ্বশুরবাড়ির লোকজন। এ অবস্থায় খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ব্রহ্মপুত্র নদে খোঁজ করেও সন্ধান মেলেনি। এ অবস্থায় গতকালের মতো উদ্ধার কাজ শেষ করে তারা।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, উদ্ধার কাজে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রাত ৯টা পর্যন্ত চেষ্টা করেও সন্ধান পাওয়া যায়নি শফিকুলের। পরবর্তীতে ফের উদ্ধারের চেষ্টা চালানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি