1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

নেত্রকোনায় ভারত ফেরত দুজন কোয়ারেন্টাইনে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

নেত্রকোনায় ভারতফেরত দুজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। শুক্রবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তাদের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

শনিবার (২২ মে) নেত্রকোনার জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক ব্যক্তি তার ক্যানসারে আক্রান্ত ছেলেকে নিয়ে ১৪ মার্চ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন তার পুত্রবধূও। সেখানেই তার ছেলের মৃত্যু হয়। ছেলের মরদেহে নিয়ে ২০ মে তিনি দেশে ফেরেন। শুক্রবার নেত্রকোনায় মরদেহ দাফন হয়।

জেলা প্রশাসক আরও জানান, এরপর শ্বশুর ও পুত্রবধূকে রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়।

জেলার সিভিল সার্জন মো. সেলিম মিঞা বলেন, ‘ভারতফেরত ওই দুজন দেশে ফেরার সময় করোনা নেগেটিভ ছিলেন। আগাম সর্তকতা হিসেবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আবারও তাদের নমুনা সংগ্রহ করা হবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতীয় ধরন দ্রুত সংক্রামক বলে বিশ্বজুড়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতের সঙ্গে চলাচল বন্ধ রয়েছে। তবে আটকে পড়া বাংলাদেশিরা তিনটি সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি