1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ময়মনসিংহে অতিরিক্ত ভাড়া নেয়ায় গণপরিবহনে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

ময়মনসিংহে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় কয়েকটি গণপরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোট সাতটি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর খাগডহর, কাঠগোলা, টাউন হল, পাটগুদাম ব্রিজ মোড়, বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ।

জেলা প্রশাসন সূত্র জানায়, অতিরিক্ত যাত্রী পরিবহন, সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহন চালু রেখে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে ৭ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী নেয়ায় একাধিক বাসকে জরিমানা করা হয়। পাশাপাশি গাড়ি থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি