1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

সড়কে মোড় ডানে, সাইনবোর্ডে লেখা ‘বামে মোড়’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১

সড়ক মোড় নিয়েছে ডানে। কিন্তু খুঁটিতে বসানো নির্দেশনায় লেখা ‘বামে মোড়’। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) এই নির্দেশনা মেনে গাড়ি চালাতে গেলে সোজা পড়তে হবে খাদে।

নেত্রকোনার সিংরাজান-যোগাড়পাড় এলাকায় এমনই এক ভুল নির্দেশনা দেখা গেছে। এ কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা জানিয়ে স্থানীয়রা বলছেন, বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত ভুলটি সংশোধন করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা থেকে বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের যাওয়ার পথে সিংরাজান-যোগাড়পাড় এলাকায় এলজিইডির এ ভুল নির্দেশনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অপরিচিত কোনো যানবাহন চালক এ পথে নির্দেশনা মতে গেলেই ঘটবে দুর্ঘটনা। এরই মধ্যে অনেকেই এই সড়কে চলতে গিয়ে পড়েছেন বিভ্রান্তিতে। উল্টো নির্দেশনায় মুখোমুখি হয়েছেন দুর্ঘটনার।

এবারের ঈদে সিলেট থেকে বারহাট্টা উপজেলার বাট্টাপাড়া গ্রামে বেড়াতে এসেছেন চন্দন বর্মণ সৌরভ। তিনি বলেন, ‘রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভুল নির্দেশক দেখে আমি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। অল্পের জন্য রক্ষা পেয়েছি। কর্তৃপক্ষের এমন উদাসীনতা যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে। তাদের আরও সতর্ক হয়ে এগুলো দেখভাল করা উচিত।’

নেত্রকোনা জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল এ বিষয়ে বলেন, ‘এটি একটি মারাত্মক ভুল। এটি এলজিইডির উদাসীনতার বহিঃপ্রকাশ। এজন্য দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? অবশ্যই এর সঙ্গে জড়িতদের সতর্ক করে দিতে হবে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া’ কথা বলতে রাজি হননি। তবে বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি।

জেলা পুলিশের দেয়া তথ্য মতে, নেত্রকোনায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের সচেতন নজরদারির দাবি করে আসছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি