1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

গফরগাঁও-ময়মনসিংহ সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বর্ণা আক্তার (৩০) নামে এক কর্মজীবী নারী নিহত হয়েছেন। একই ঘটনায় অজ্ঞাত অপর তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গফরগাঁও-ময়মনসিংহ সড়কের ত্রিশাল উপজেলার ধলা-বালিপাড়ার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা আক্তার নান্দাইল উপজেলার হাটসিরা গ্রামের রিপন মিয়ার স্ত্রী ও গফরগাঁও পঁচাশি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার।

জানা যায়, স্বর্ণা ময়মনসিংহ থেকে সিএনজিচালিত গাড়িযোগে কর্মক্ষেত্রে আসছিলেন। গাড়িটি ধলা-বালিপাড়ার মধ্যবর্তী স্থানে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে স্বর্ণাসহ চার যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

গফরগাঁও পঁচাশি ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু বলেন, খুবই দুঃখজনক ঘটনা। লাশের জন্য আমরা কোতোয়ালী থানায় আবেদন করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি