1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

মানসিক ভারসাম্যহীন নারীকে শ্লীলতাহানির মামলায় কারাগারে চা দোকানি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে শ্লীলতাহানির মামলায় মোস্তফা ওরফে ভুট্টো মিয়া নামের এক চা দোকানিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

আসামি মোস্তফা ওরফে ভুট্টো মিয়া পৌরসভার সিমরাইল মৃত লাল মিয়ার ছেলে। তিনি পৌর শহরে চা বিক্রি করেন।

বুধবার (১৯ মে) দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় মোস্তফা ওরফে ভুট্টো মিয়া ও অজ্ঞাত আরও একজনকে আসামি করে মামলা দায়েরের পর আদালতে পাঠায় পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৮ মে) দিবাগত মধ্যরাতে পৌর শহরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে ভুট্টো মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া।

তিনি বলেন, প্রতিদিনের মতো সারাদিন ঘোরাফেরা শেষে মানসিক ভারসাম্যহীন ওই নারী ঘুমাচ্ছিলেন। এই অবস্থায় চা দোকানি মোস্তফাসহ আরও একজন তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তফাকে আটক করে। এসময় পালিয়ে যান অজ্ঞাত ওই ব্যক্তি। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি