1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

মাদক ব্যবসায়ী-জুয়াড়িসহ গ্রেফতার ১১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

ময়মনসিংহ অভিযান চালিয়ে ছয় জুয়াড়ি ও পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় পাঁচ মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি গাঁজা ও ৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিলীপ সরকার (৪৫), মোখলেছুর রহমান (৪৭), হারাধন চন্দ্র বিশ্বাস (৫০), পুলক পাল (৪৭), আবুল কালাম আজাদ (৪০), মো. বিপুলকে (৪০) জুয়া খেলা থেকে ও রফিকুল ইসলাম (২৫), আরিফুল ইসলাম (২৯), নাঈম মন্ডল (২৫) ও মো. রিফাতকে মাদকসহ গ্রেফতার করা হয়।সোমবার (১৭ মে) বিকালে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে রোববার (১৬ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি