1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

করোনা প্রাদুর্ভাবের কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় এবারও ঈদের জামাত হচ্ছে না। সরকারি সিদ্ধান্তে ঈদের জামাত না করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ–জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতিও। সোমবার তিনি প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতিতে উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করার বিষয়ে সরকারি নির্দেশনা আছে। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শোলাকিয়ায় এবার বড় পরিসরে ঈদুল ফিতরের নামাজের জন্য জামাত হবে না। এর পরিবর্তে শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক ঈদ-জামাত অনুষ্ঠিত হবে।

এর আগেও গত বছর করোনা মহামারির কারণে ঐতিহাসিক এই ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। এরপর এ মাঠের নাম ‘সোয়া লাখিয়া’ হয়ে যায়। পরে মাঠটি শোলাকিয়া নামেই পরিচিত হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে।

প্রতিবছর দূরদূরান্তের জেলার পাশাপাশি বিদেশ থেকেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে এখানে জড়ো হয়ে থাকেন। তবে ২০১৬ সালে ঈদুল ফিতরের দিন মাঠের কাছে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ অবস্থায় ওই বছর কঠোর নিরাপত্তার মধ্যে স্বল্প পরিসরে ঈদুল আজহার নামাজের জামাত হয়েছিল। পরের বছর থেকে স্বাভাবিকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছিল, যা গত বছর করোনা প্রাদুর্ভাবের আগ পর্যন্ত অব্যাহত ছিল। শোলাকিয়া মাঠে এই প্রথম পরপর দুই বছর কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি