1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

কিশোরগঞ্জে ভারত ফেরত মা ও দুই ছেলে সৈয়দ নজরুল মেডিকেলে কোয়ারেন্টাইনে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মে, ২০২১

ভারত থেকে কিশোরগঞ্জে এসেছেন একই পরিবারের তিনজন। রোববার (৯ মে) রাতে তারা কিশোরগঞ্জে পৌঁছার পর পুলিশের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রাত সোয়া ১০টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা। তারা মা ও দুই ছেলে।

কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া প্রথম মোড় এলাকার বাসিন্দা মায়ের বয়স ৫৩ বছর এবং তার এক ছেলের বয়স ২৮ ও আরেক ছেলের বয়স ১৬ বছর।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

জানা গেছে, মা ও দুই ছেলে চিকিৎসার জন্য ভারতের ভেলোরে অবস্থান করছিলেন। রোববার (৯ মে) তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে তিনজনের মধ্যে দুইজন শুক্রবার (৭ মে) ও একজন শনিবার (৮ মে) ভারতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য দেন এবং তিনজনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে তারা রোববার (৯ মে) আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

সীমান্ত অতিক্রমের পর তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এবং কিশোরগঞ্জ জেলার সীমানায় প্রবেশের পর কিশোরগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ শহরে পৌঁছান এবং রাত সোয়া ১০টার দিকে সরাসরি তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জানান, ভারতফেরত তিনজনকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ সোমবার (১০ মে) করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি