1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মির্জাপুরে আবাদী জমি ও নদীর মাটি কেটে বিক্রি, ব্যবসায়ীর জেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ মে, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে শাজাহান মিয়া (৪৫) নামে এক মাটি ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন আজ রবিবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরটিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেন। শাজাহান বরটিয়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

জানা গেছে, শাজাহান মিয়া ওই এলাকায় আবাদী জমি ও নদীর পাড় কেটে ড্রাম ট্রাকে ভর্তি করে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিলেন। এতে ওই এলাকার রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছিল। খবর পেয়ে আজ দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ওই এলাকায় অভিযান চালান। পরে মাটি ব্যবসায়ী শাজাহান মিয়াকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি