1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম আর নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম (৫৫) ইন্তেকাল করেছেন।

শনিবার (৮ মে) ভোর ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিহতের ছোট ভাই ও বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৭ মে) রাতে ঢাকার ভাড়া বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত ১০টার দিকে তাকে রেঁনেসা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মো. ছারওয়ার আলম বাজিতপুর উপজেলায় টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হন।

শনিবার (৮ মে) বিকেল ৪টায় বাজিতপুর ডাক বাংলো মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সারোয়ার আলমের মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি