1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে বালু তুলতে বাধা দেয়ায় ইউএনওর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায়। এ ঘটনায় অন্যতম হোতা মর্তুজা আলী মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে।

শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িচালক সোহাগ মিয়া বাদী হয়ে মর্তুজা আলীসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ মে) বিকেলে ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ার জের ধরে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চরকালি বাড়ি গ্রামে নির্মাণাধীন সরকারি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় অবৈধ বালু ব্যবসায়ী মতুর্জা আলীর লোকজন ব্রহ্মপুত্র নদ থেকে বালু তুলছিলেন। এতে বাধা দেয়ায় মর্তুজা আলী একদল সন্ত্রাসী নিয়ে লাঠিসোটা ও বেলচা দিয়ে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। বাধা দিতে গিয়ে আহত হন গাড়ি চালকসহ ৩ জন।

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বলেন, মামলার পর মর্তুজা আলীকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি