1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

ময়মনসিংহে পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব। এ সময় পর্নোগ্রাফি ব্যবসার কাজে ব্যবহৃত তিনটি ডেস্কটপ কম্পিউটার, পাঁচটি স্পিকার, ছয়টি কার্ড রিডার ও অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন-মো. ইউসুফ আলীর ছেলে মো. সুজন মিয়া (২৩), মো. গফুর মিয়ার মো. আনোয়ার হোসেন (২৬), মৃত সাহেব আলীর ছেলে মো. হৃদয় (২১), মো. জামাল উদ্দিনের ছেলে মো. বাদশা মিয়া। তারা সবাই সদর উপজেলার চুরখাই এলাকার বাসিন্দা।

বুধবার (৫ মে) বিকেল ময়মনসিংহ র‌্যাব ১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চুরখাই বাজার থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব ১৪-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৪-এর একটি দল সদর উপজেলার চুরখাই বাজারের তৈয়ব মার্কেটের সুজন কম্পিউটার, আনোয়ার কম্পিউটার এবং বাজারের মফিজ মার্কেটের বাদশা কম্পিউটার নামক দোকানে অভিযান চালায়। এসময় ওই তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে এসব দোকান ভাড়া নিয়ে পর্নোগ্রাফি ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি