1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মমেকে করোনায় মুক্তিযোদ্ধাসহ ২, এবং উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হকসহ (৬৮) দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন।

মঙ্গলবার (৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে মমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক।

তিনি জেলা আওয়ামী লীগের সাবেক উপ দফতর সম্পাদক ও সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় বীর মুক্তিযোদ্ধা নুরুল হকসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত দুইজন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন।

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, ৩ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর ও সিটি কর্পোরেশন এলাকায় ১৯ জন, নান্দাইল, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা, গফরগাঁওয়ে একজন করে করোনা শনাক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি