1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

নিকলীতে ট্রলির নিচে চাপা পড়ে কিশোরী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

কিশোরগঞ্জের নিকলীতে ট্রলির নিচে চাপা পড়ে রোকসানা আক্তার (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে। রোববার (২ মে) সকালে উপজেলার গুরুই বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রোকসানা আক্তার উপজেলার গুরুই ইউনিয়নের বেতিয়ারচর গ্রামের ভুট্টো মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে গুরুই বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় রোকসানাকে ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঘাতক ট্রলির ড্রাইভারের নাম সাদেকুর রহমান। সে গুরুই ইউনিয়নের পাড়া বাজিতপুরের মধ্যপাড়ার বাসিন্দা।

এ ব্যাপারে নিকলী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি