1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন পিডিবিএফের মাঠ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

জামালপুরে চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা শাহাদাত হোসেনের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপুর পশ্চিম মুসলিমাবাদ গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহাদাত হোসেন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজার শাখা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা পদে চাকরি করতেন। শনিবার বিকেলে তার অফিসের কাজ শেষে মোটরসাইকেলে জামালপুর শহরের শেখেরভিটায় নিজ বাসায় ফিরছিলেন। পথে বিকেল পৌনে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবওয়েলপাড় মোড়ে চলন্ত একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। ট্রাকের চালক ও সাহায্যকারী পালিয়ে গেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ শাহাদাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, চলমান লকডাউনে অফিস বন্ধ থাকার কথা থাকলেও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালকের নির্দেশে জেলা অফিসসহ সবগুলো শাখা অফিস খোলা রেখে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করানো হচ্ছিল। নিহত শাহাদাত হোসেন শনিবার ছোনটিয়া বাজার শাখা অফিসে কাজ শেষে বিকেলে বাসায় ফিরছিলেন।

তবে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন জামালপুর জেলা অফিসের উপ-পরিচালক শেখ মো. আবুল বাশার অফিস খোলা রাখার বিষয়টি স্বীকার করে বলেন, আমি শুনেছি যে আমাদের মাঠ কর্মকর্তা শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লকডাউনে সীমিত পরিসরে অফিস চালু রেখে আমরা করোনার প্রণোদনার তালিকা সংক্রান্ত কিছু কাজ চালিয়ে যাচ্ছি একথা ঠিক। কিন্তু শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে জেলা অফিস ও সব শাখা বন্ধ থাকে। আজকে যে কেন শাহাদাত তার অফিসে গিয়েছিলেন তা আমি বলতে পারছি না।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন রাত ১১টায় কালের কণ্ঠকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শাহাদাত হোসেনের মরদেহের ময়নাতদন্ত হবে। রাতেই মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত শাহাদাতের পিতা মো. হাবিবুর রহমান থানায় মামলা দায়ের করেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সাহায্যকারী পলাতক রয়েছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি