1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কৃষকের ধান কেটে দিলেন এমপি জুয়েল আরেং

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাটে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শ্রমিক সংকটের কারণে ধান কাঁটতে না পারা এক দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দিলেন ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

শনিবার (১ মে) দুপুরে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে উপজেলার খন্দক পাড়া গ্রামের দরিদ্র কৃষক মো. আব্দুল করিমের ৪৩ শতাংশ জমির পাঁকা ধান কম্বাইন হারভেষ্টার মেশিন নিজেই চালিয়ে ধান কেটে দেন সাংসদ জুয়েল আরেং।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, যুবলীগের আহবায়ক মো. নাজিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মির্জা মোর্শেদ প্রমুখ।

ধান কাটা শেষে সাংসদ জুয়েল আরেং সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশব্যাপী শ্রমিক সংকট থাকায় অসহায়, দরিদ্র কৃষকদের জমির বোরো ধান কাটা হচ্ছে। এরই ধারাবাহিকতায় হালুয়াঘাটে দলের নেতা-কর্মীদের সঙ্গে রেখে আমি নিজেই কৃষকের ধান কেটে দিয়েছি। এতে করে আমার দলের নেতা-কর্মীরা আরো উৎসাহিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি