1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৌরীপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবক কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ মে, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার মামলায় শরিফুল ইসলাম মিন্টু (২৪) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

ওই যুবক নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের মো. আ. ছালামের ছেলে। তিনি মামার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

শনিবার (১ মে) দুপুরে মামলা দায়েরের পর বিকেলে শরিফুল ইসলাম মিন্টুকে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কালীপুর (কলাবাগান) এলাকায় ধর্ষণচেষ্টার সময় তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, ওই কিশোরীকে ছয় থেকে সাত মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মিন্টু। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধ্যার পর তার মামার বাসার সামনে একা পেয়ে তাকে জোরপূর্বক ধরে ঘরের ভিতরে নিয়ে যায়।

এ সময় ধর্ষণের চেষ্টা করলে কিশোরীর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ওই কিশোরীর মা থানায় মামলা দায়েরের পর শরিফুল ইসলাম মিন্টুকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি