1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

মাস্ক না পরায় ৩০ মিনিট রোদে বসিয়ে রাখা হলো

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

ময়মনসিংহে করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। মাস্ক ছাড়া বের হলেই ২০ থেকে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখছে পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর নতুন বাজার মোড়ে মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের ২০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত মাস্ক পরিয়ে বসিয়ে রাখতে দেখা যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্য পুলিশ কিছুটা কঠোর ভূমিকা পালন করছে। তাই যারাই মাস্ক ছাড়া বের হচ্ছেন তাদের মাস্ক পরিয়ে ২০ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত বসিয়ে রেখে ছেড়ে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৬০ জনকে এ শাস্তির আওতায় আনা হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে কোতোয়ালি মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি