1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

তাড়াইলে স্কুল ছাত্র রিফাত হত্যা : সৎ মা রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের তাড়াইলে চাঞ্চল্যকর রিফাত মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের সৎ মা শিরিন আক্তার শরীফাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১৭ এপ্রিল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চরতালজাঙ্গা (বাদুরতলা) গ্রামের একটি পাটক্ষেত থেকে রিফাতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সে চরতালজাঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং চরতালজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

রিফাত মিয়া খুনের ঘটনায় দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রী (রিফাত মিয়ার সৎ মা) শিরিন আক্তার শরীফাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রী শিরিন আক্তার শরীফার রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৬ এপ্রিল রাতে স্থানীয় মসজিদে তারাবির নামাজ পড়তে যায় রিফাত। নামাজ পড়ে বাড়িতে এসে রাতের খাবার খায়। এরপর থেকে রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ১৭ এপ্রিল সকালে বাড়ির সামনে একটি পাটক্ষেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রিফাত মিয়ার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মা নাজমা আক্তার এ খুনের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত করেন দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রী শিরিন আক্তার শরীফার দিকে। ১৭ এপ্রিল তিনি অভিযোগ করেন, ঘরের মানুষ ছাড়া এ ঘটনা ঘটানো সম্ভব নয়।

সুত্র জানায়, শিশুটির বাবা দুলাল মিয়ার দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কয়েক মাস আগে শিরিন আক্তার শরীফা নামের ওই নারীকে বিয়ে করেন দুলাল মিয়া। বিয়ের পর প্রথম স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়ি চলে গেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকত রিফাত মিয়াসহ তার অপর দুই ভাই। রিফাতের মা নাজমা আক্তারের বাবার বাড়ি শেরপুরে। চরতালজাঙ্গা গ্রামে তার এক বোনের বাড়ি রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি