1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

কিশোরগঞ্জে হেফাজতের কেন্দ্রীয় নেতা জামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের পূর্ব তারাপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা জামী কিশোরগঞ্জ শহরের সতাল দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ।

পুলিশ জানায়, ৩০ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালান আন্দোলনকারীরা। এ সময় তারা আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন খান মোল্লা বাদী হয়ে ১ এপ্রিল ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি মাওলানা জামীকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, এসব মামলার অভিযুক্তদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ২৭ এপ্রিল পর্যন্ত এসব মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন এজাহারভুক্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি