1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার ঘাটসংলগ্ন যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইসমাইল নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযানে নামেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তিনি যমুনা নদীর এপার থেকে ওপার পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেন। এ সময় ব্ল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয় ইসমাইল নামের এক ব্যক্তিকে। তবে পালিয়ে যান ইসমাইলের সঙ্গে অন্যরা।

অভিযান সম্পর্কে এসিল্যান্ড মো. আসাদুজ্জামান বলেন, ‘বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি