1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফুলবাড়িয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া, অতঃপর আত্মহনন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট গ্রামে তুচ্ছ ঘটনায় আয়েশা খাতুন (৩৬) নামে এক গৃহবধূ নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রবিবার গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মচিমহায় প্রেরণ করেছ পুলিশ।

আত্মহত্যার প্ররোচণার অভিযোগে স্বামী তারা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ বাবা আব্বাস আলী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন।

জানা গেছে, গরুর মাংসকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে ধলী বিল পাড়ে গিয়ে স্ত্রী আয়েশা খাতুন নিজের শরীরের কাপড়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পা থেকে গলা পর্যন্ত আগুনে ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত একটার দিকে তার মৃত্যু হয়।

গৃহবধূর বাব আব্বাস আলী বলেন, মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে আমার মেয়ে। যাদের কারণে আত্মহত্যা করেছে তাদের ফাঁসি চাই।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. আজিজুর রহমান জানায়, আগুনে পুড়ে গৃহবধূ আত্মহত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি