1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে পানির ট্যাংক ধসে শ্বশুর-পুত্রবধূ নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে সদ্য নির্মিত পানির হাউজের দেয়াল ধসে শ্বশুর-পুত্রবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই পরিবারের আরও দুই শিশু।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৭০) ও তার ছেলে মামুনের স্ত্রী সাওদা আক্তার (২০)। এ ছাড়াও রাব্বী (১২) ও রুহান (৮) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, সপ্তাহ খানেক বাড়ির উঠানের একপাশে আরসিসি পিলার ছাড়াই ৬ ফুট উঁচু মাটি ভরাট করে ইট ও সিমেন্ট দিয়ে পানির হাউজ তৈরি করা হয়। শুক্রবার ওই পরিবারের সদস্যরা হাউজের পাশে বাসে কাজ করছিল। একপর্যায়ে অতিরিক্ত পানির চাপে হাউজের চারপাশের দেয়ার ধসে পড়ে। এতে পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি