1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ধোবাউড়ায় আগুনে ৭ টি দোকান পুড়ে ছাই, প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়ায় আগুন লেগে ৭ টি দোকান পুড়ে আনুমানিক প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড় ৮ টার দিকে উপজেলার দুধনই বাজার চৌরাস্তায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ধোবাউড়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় দুই ঘন্টা যৌথ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে দুধনই চৌরাস্তা বাজারের এস এস ইলেক্ট্রনিকস, তিন ভাই বস্ত্রালয়, তিন ভাই কসমেটিকস, তিন ভাই স্টোর, রাকিব ভ্যারাইটি স্টোর, তানিয়া মেডিকেল হল ও মামনী স্টোর পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের তীব্রতার কারণে কোন প্রকার মালামাল বাঁচানো সম্ভব হয়নি।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ও স্থানীয় সুত্রে জানা যায় এই অগ্নিসংযোগে তাদের প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ধোবাউড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফুল হক জনান আগুনের সুত্রপাত সম্পর্কে কেউই নিশ্চিত নন। ধারণা করা হচ্ছে যে ইলেক্ট্রিক মালামালের দোকানে আইপিএস ব্যাটারি চার্জার অথবা পার্শ্ববর্তী কাপড় ও টেইলারিংয়ের দোকানের ইস্ত্রির বিস্ফোরণের কারণে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি