1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জ পিকআপ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অভিযানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি পিকআপ গাড়ি থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা স্বনির্ভর বাজার এলাকা পরিত্যক্ত পিকআপ ও পিকআপটি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা স্বনির্ভর বাজার এলাকায় অভিযান চালান।

অভিযানে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ডান পাশের মো. আতাউল মিয়ার ঔষধের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিকআপটি তল্লাশি করে র‌্যাব ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। পরে উদ্ধারকৃত পিকআপ ও গাঁজা পরিত্যক্ত হিসাবে কটিয়াদী থানায় জিডিমূলে জমা দেয় হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি