1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নান্দাইলে ৪ টন পলিথিন জব্দ, ডিলারের জেল জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে মো. বাদল মিয়া (৫০) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জেল জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, র‌্যাব-১৪’র এএসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম সাদা পোষাকে দোকান শনাক্ত করে। পরে ইউনিফর্ম পরে দোকান ঘিরে রেখে উপজেলা প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে গোডাউন তল্লাশি করে চার টনের বেশি পলিথিন জব্দ করে গোডাউন সিলগালা করা হয়।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, পলিথিন পাওয়ায় বাদল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।এর আগেও একই ধরনের অপরাধের জন্য তাকে সাজা দেয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি