1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

ইসলামপুরের আন্তঃজেলা ডাকাত সুজনকে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তঃজেলা চিহ্নিত ডাকাত সুজন তরফদারকে (৪৫) গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাপধরি ইউনিয়নের যমুনার দুর্গম প্রজাপতির চর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সুজন তরফদার পাশের বেলগাছা ইউনিয়নের চর বরুল গ্রামের মৃত আকবর আলী তরফদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, আন্তঃজেলা চিহ্নিত ডাকাত ও একাধিক মামলার ফেরারি আসামি সুজন তরফদার মঙ্গলবার ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের প্রজাপতির চর মডেল মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে তিনি স্থানীয় প্রজাপতির চর বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জনের একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা করে। দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাকে গলা কেটে করে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছেন। পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজনকে খুন করা হয়ে থাকতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছে।

সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া রাত পৌনে ১০টার দিকে বলেন, ইফতারের পর আমাদের কাছে খবর আসে আন্তঃজেলা ডাকাত সুজন খুন হয়েছেন। ঘটনা তদন্তে এবং তার মরদেহ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছার পর জানা যাবে কি কারণে কারা তাকে খুন করেছে। সুজন একজন পেশাদার আন্তঃজেলা ডাকাত। জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ থানা এবং গাইবান্ধার ফুলছড়ি থানাসহ বিভিন্ন জেলার থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি